v সুখবর মাত্র ৩ ঘণ্টায় ঢাকায় আসবে বেনাপোল এক্সপ্রেস

Ticker

6/recent/ticker-posts

Ad Code

সুখবর মাত্র ৩ ঘণ্টায় ঢাকায় আসবে বেনাপোল এক্সপ্রেস

ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন নিয়ে ক্ষণগণনা শুরু হয়েছেবেনাপোল থেকে মাত্র ৩ ঘন্টায়  ঢাকা যাওয়া যাবে এই আনন্দে ভাসছে বেনাপোলবাসী। র্দীঘদিনের কাঙ্খিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বেনাপোল অঞ্চলের মানুষের। এক্সপ্রেস ট্রেনটি আগামী পহেলা ডিসেম্বর ২০২৪ থেকে ঢাকা-বেনাপোল-নড়াইল রুটে চলাচল করবে। এমন ঘোষণা বেনাপোলে এসে পৌঁছালে খুশিতে মেতে উঠেন বেনাপোলবাসী।  

গত জুলাই মাসে বেনাপোল থেকে নড়াইল হয়ে ট্রেনটি ঢাকায় যাওয়ার কথা ছিল। রাজনৈতিক ডামাডোলের কারণে পিছিয়ে যায় উদ্বোধনের দিনক্ষণ। পাসপোর্ট যাত্রীদের কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ দিনে ২ বেলা ট্রেনটি ঢাকা-বেনাপোলের সাথে পদ্মাসেতু হয়ে চলাচলের ব্যবস্থা নেয়। 

বেনাপোল ট্রেন স্টেশনের ম্যানেজার সাইদুজ্জামান জানান, মাত্র ৩ ঘন্টা সময় নিয়ে ঢাকার সাথে বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলবে। বেনাপোলের সাথে ঢাকার দূরত্ব খুব বেশি না। স্বল্প সময়ে ট্রেনে আরামদায়ক ভ্রমণে যাত্রীর সংখ্যা যেমন বাড়বে তেমনি আমদানিকৃত পণ্য এবং স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য কম সময়ে যাবে ঢাকায়। ফলে নানা দিক থেকে উপকৃত হবেন এ অঞ্চলের মানুষ। 

৬ টায় ঢাকার কমলাপুর ছেড়ে বেনাপোল পৌঁছাবে সকাল ৯ টায়। একঘন্টা পর সকাল ১০ টায় বেনাপোল ছেড়ে দুপুর ১টায় কমলাপুর পৌঁছাব। দুপুর ২ টায় পুনরায় কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিয়ে বিকাল ৫টায় বেনাপোল পৌঁছাবে। ট্রেনটি সন্ধ্যা ৭ টায় বেনাপোল থেকে রওনা দিয়ে রাত ১০ টায় ঢাকা পৌঁছাবে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ