গত সেপ্টেম্বরে বলিউড দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ঘর আলো করে আসে তাদের প্রথম কন্যাসন্তান। গেল দীপাবলির মধ্যেই তারা সেই একরত্তির নাম প্রকাশ্যে আনেন। জানান, যেহেতু তাদের মেয়ে তাদের প্রার্থনার ফসল, তাই তার নাম রাখা হয়েছে ‘দুয়া’। আর এতেই চরম কটাক্ষের মুখে পড়েন এই তারকা দম্পতি।

0 মন্তব্যসমূহ