বাংলাদেশে সংখ্যালঘুরা ভালো আছেন, কিন্তু পতিত শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে ভারতকে দিয়ে বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণা চালিয়ে সাম্প্রদায়িক উস্কানি দেয়ার চেষ্টা করছেন বলে দাবি করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। এ সময় তারা ভারত সরকারকে এই কাজ থেকে বিরত থাকারও আহবান জানিয়েছেন।
বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) বিকেলে রংপুরে ‘ভারতীয় গণমাধ্যম ও ধর্মান্ধ রাজনৈতিক কিছু ব্যক্তির বাংলাদেশ বিরোধী প্রচারণা, হাইকমিশনে হামলা, পতাকা পোড়ানের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ থেকে এই দাবি করেন তারা।
মিছিলটি নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে শুরু হয়ে প্রেসক্লাব চত্বর থেকে ঘুরে আবারও গ্রান্ড হোটেল মোড়ে এসে সমাবেশ করে। এ সময় ফ্রন্ট নেতাদের পাশাপাশি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিছুর রহমান লাকু।
এ সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্ট্রের পীরগঞ্জ উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক রবীন চন্দ্র মোহন্ত বলেন, ভারতে সহকারী হাই কমিশনে মৌলবাদী হিন্দুরা হামলা করেছে। আমরা রংপুরের সকল হিন্দুদের পক্ষ থেকে তাই প্রতিবাদে মাঠে নেমেছি। আমরা ওই ঘটনার প্রতিবাদ করছি ও বিচার দাবি করছি। শান্তি সম্প্রীতির দেশ, বাংলাদেশ।
আমাদের এই দেশে ধর্ম যার যার রাষ্ট্র সবার। সবাই সম্প্রীতির বন্ধনে বসবাস করি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে যেকোনো শত্রুকে মোকাবেলা করার ক্ষমতা বাংলাদেশের আছে। আমরা ভারতে বুঝিয়ে দিতে চাই, তারা যেন আমাদের ব্যাপারে অযথা নাক না গলাতে আসে

0 মন্তব্যসমূহ