v ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা ভারতে পালানোর সময় গ্রেপ্তার

Ticker

6/recent/ticker-posts

Ad Code

ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা ভারতে পালানোর সময় গ্রেপ্তার

ভারতে পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ভাই ছাত্রলীগ কর্মী সত্যজিত পান্ডে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে যশোরের বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহসানুল কাদের ভূঁইয়া বলেন, তাদের গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৫ আগস্টের পরবর্তী মামলা রয়েছে।

এর আগে গেল ১৫ ডিসেম্বর ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা ও ১৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ