v নিবিড় পর্যবেক্ষণে তামিম ইকবাল শারীরিক অবস্থা এখনও সংকটজনক

Ticker

6/recent/ticker-posts

Ad Code

নিবিড় পর্যবেক্ষণে তামিম ইকবাল শারীরিক অবস্থা এখনও সংকটজনক


বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল অসুস্থ হয়ে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে (CCU) রয়েছেন। আজ সকাল ১১টার দিকে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠে নামার আগে হালকা বুকে ব্যথা অনুভব করলে তিনি দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে বিষয়টি জানান। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকের সমস্যা মনে করে ওষুধ গ্রহণ করলেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে নিকটস্থ কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়।

চিকিৎসা শেষে বিকেএসপিতে ফিরে এলে তার অবস্থার আরও অবনতি ঘটে। এরপর দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে ঢাকায় স্থানান্তরের পরিকল্পনা করা হয়। তবে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ায় পুনরায় তাকে কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রাম শেষে তার হার্টে ব্লক শনাক্ত হয় এবং জরুরি ভিত্তিতে রিং পরানো হয়।

তামিম বর্তমানে কার্ডিয়াক কেয়ার ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে জানান, তামিমের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় হেলিকপ্টারে স্থানান্তরের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। তামিমের পরিবার ও বিসিবির কর্মকর্তারা ইতোমধ্যে হাসপাতালে পৌঁছেছেন।

তামিমের অসুস্থতার কারণে আজ বিসিবির ১৯তম কার্যনির্বাহী বোর্ড সভাও স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

সবার প্রার্থনায় থাকুন, যেন তামিম দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ