নিউমার্কেট থানার হত্যা মামলায় পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এই আদেশ দেন...
গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম থেকে মশিউর রহমানকে গ্রেফতার করা হয়। এরপর চট্টগ্রাম থেকে তাকে ঢাকা নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে ৮টি হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। সবশেষ লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) ছিলেন তিনি। এরপর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পান...

0 মন্তব্যসমূহ