গ্রেপ্তার হয়েছেন তেলেগু সিনেমার ‘জনপ্রিয় অভিনেতা অল্লু অর্জুন। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়।আহত হন বেশ কয়েকজন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন।
এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
শুক্রবার হায়দরাবাদের চিক্কাদপল্লী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার ছিল। তেলুগু অভিনেতা সেখানে পৌঁছতেই দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
ভিড়ের চাপে ভাঙে প্রেক্ষাগৃহের মূল গেট। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন ওই নারীর সন্তান।
হায়দরাবাদ পুলিশ জানায়, সিনেমা হল কর্তৃপক্ষ, অর্জুন এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মৃত নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতেই চিক্কাদপল্লী থানায় এই মামলা দায়ের করে পুলিশ।
বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’ মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)। সুকুমার পরিচালিত আলোচিত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। বিশ্বের সাড়ে ১২ হাজার পর্দায় মুক্তি পেয়েছি মুভিটি।


0 মন্তব্যসমূহ