v আব্রাম না থাকলে তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না : অপু বিশ্বাস

Ticker

6/recent/ticker-posts

Ad Code

আব্রাম না থাকলে তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না : অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনয়গুণে দর্শকমহলে বেশ প্রশংসিত তিনি।

দর্শকরাও তাকে ভালোবেসে উপাধি দিয়েছেন ‘ঢালিউড ক্যুইন’। ক্যারিয়ারে সবসময় কাজ নিয়েই আলোচনায় থেকেছেন। এরইমধ্যে ২০১৭ সালে হঠাৎ বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে ছেলেকে নিয়ে হাজির হন। জানান, ছেলে আব্রাম খান জয়ের বাবা চিত্রনায়ক শাকিব ...

এ ঘটনার পর অনেক জল গড়িয়েছে। নায়কের পাল্টা মন্তব্য এবং বিপরীতে অপু বিশ্বাসের মন্তব্য, সবমিলে নানা চর্চার পর একপর্যায়ে জানা যায়, এ অভিনেত্রীকে ডিভোর্স দিয়েছেন শাকিব খান। তবে সম্পর্কে বিচ্ছেদ হলেও এখনো মাঝে মধ্যেই নায়কের সঙ্গে সম্পর্ক ও সন্তান নিয়ে কথা বলতে দেখা যায় ঢালিউড ক্যুইনকে।

সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে এ সম্পর্ক নিয়ে অপু বিশ্বাস বলেন, আমার ওই ঘটনার পর অনেকেই মনে করেছেন সন্তান নিয়ে এভাবে টেলিভিশনে না আসলেও পারতাম বা এটা ভুল ছিল আমার। পুরো বিষয়টি পারিবারিকভাবে সমঝোতা করতে পারতাম।

তিনি বলেন, আমরা পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করেছিলাম। কিন্তু প্রতিবারই মনে হচ্ছিল যে পেছন থেকে কেউ টেনে ধরছে। ফলে বাধনটা ছিঁড়ে গেছে।

এদিকে এ নায়িকার সঙ্গে বিচ্ছেদের পর চিত্রনায়িকা শবনম বুবলীকে বিয়ে করেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ওই সংসারে একটি পুত্রসন্তান জন্ম নেয়। একপর্যায়ে তারকা স্বামীকে ঘিরে বিবাদে জড়িয়ে পড়ে বুবলী-অপু। একে অপরকে ইঙ্গিত করে নানা মন্তব্যও করেন তারা। আর এ নিয়ে একাধিকবার বিতর্কেরও সৃষ্টি হয়েছে।

এ জন্য সম্প্রতি দেয়া সাক্ষাৎকারে বুবলীর নাম উল্লেখ না করে এসব বিতর্ক নিয়ে কথা বলেন অপু বিশ্বাস। তিনি বলেন, আমার সন্তান (আব্রাম খান জয়) না থাকলে যে বিষয়টি হয়, তাদের আমার যোগ্য বলেই মনে করতমা না। কেননা, যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না। আমি অপু বিশ্বাস, আমি একজন সুপারস্টার। এই ইন্ডাস্ট্রিতে ১৭ বছর চলছে আমার। এ জন্য তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে লাইভে এসে শাকিব খানের সঙ্গে বিয়ের কথা প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। সঙ্গে একমাত্র ছেলে আব্রাম খান জয়কেও নিয়ে আসেন অভিনেত্রী। ওই সময় তিনি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ২০০৮ সালে শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছিল তার। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় একমাত্র ছেলের জন্ম হয়। কিন্তু পরবর্তীতে বিয়ের খবর এভাবে প্রকাশ্যে আনায় বিপাকে পড়েন ঢালিউড ক্যুইন।

শাকিব খান ২০১৭ সালের ২২ নভেম্বর অপু বিশ্বাসকে তালাকের জন্য আবেদন করেন। পরে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তালাক হয় এই তারকা দম্পতির।

এরপর  ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে হয় শাকিব-বুবলীর। এ অভিনেত্রী নিজেই তাদের বিয়ের তারিখ জানান। ২০২২ সালের ৩ অক্টোবর অফিশিয়াল ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে বিয়ের তারিখ প্রকাশ করেন। স্ট্যাটাসে লেখেন, “এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০।” এর মধ্যে ‘২০ জুলাই ২০১৮ সাল’ হচ্ছে শাকিব-বুবলীর বিয়ের তারিখ এবং ‘২১ মার্চ ২০২০ সাল’ হচ্ছে ছেলে শেহজাদ খান বীরের জন্ম। তবে এই সংসারও ভেঙে যায় শাকিব খানের।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ