v তাহসানের বিয়ে মিথিলার পর্ব শেষ রোজার পর্ব শুরু !!

Ticker

6/recent/ticker-posts

Ad Code

তাহসানের বিয়ে মিথিলার পর্ব শেষ রোজার পর্ব শুরু !!

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানকে নিয়ে খবর ছড়িয়েছে যে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন। ভক্তরা তাঁদের শুভেচ্ছা জানালেও এ বিষয়ে এখনো তাহসানের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।

শুক্রবার, প্রথম আলো তাহসানের সঙ্গে যোগাযোগ করে তাঁর গায়ে হলুদের ছবির বিষয়ে জানতে চায়।তাহসান বলেন, “আমি সকালে এ বিষয়ে বিস্তারিত জানাব।”

শনিবার সকাল ১০টা ২০ মিনিটে তাহসান স্পষ্ট করেন, “আমি এখনো বিয়ে করিনি। কোনো আনুষ্ঠানিকতা হয়নি। ছবিগুলো ছোট একটি ব্যক্তিগত অনুষ্ঠানের সময় তোলা হয়েছে। আমি সন্ধ্যায় (শনিবার) এ বিষয়ে আরও বিস্তারিত জানাব।”

বিভিন্ন সূত্র অনুযায়ী, তাহসানের স্ত্রী রোজা আহমেদ গত ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন।

তিনি মেকআপ প্রশিক্ষক হিসেবে নারীদের প্রশিক্ষণ দেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেন। রোজা নেটিজেনদের মধ্যে বেশ জনপ্রিয় এবং তাঁর ব্যবসার পেজে বড় সংখ্যক অনুসারী রয়েছে।

তাঁর ফেসবুক পেজ, "Roza's Bridal Makeover,"-এ ৯ লাখের বেশি ফলোয়ার রয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ