তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চলা থেকে বাবা সিদ্দিকির হত্যা, একের পর এক হুমকির শিকার হয়েছেন বলিউডের ভাইজান সালমান খান ।নিজের বাড়ির বারান্দায় পর্যন্ত আসতে পারেন না অভিনেতা।
গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলবল এর আগেই খুনের হুমকি দিয়েছে 'দাবাং' অভিনেতা সালমানকে। তাই এবার তাঁর বাড়ি বুলেটপ্রুফ করার নতুন উদ্যোগ নেয়া হলো । সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে বেশ কিছুদিন ধরেই কাজ চলছে। সূত্রের খবর, অভিনেতার বাড়ির বারান্দায় বুলেটপ্রুফ গ্লাস বসানো হয়েছে। এমনকী, তাঁর বারান্দা পুরোপুরি ঢেকে রাখা হয়েছে। যার ফলে বুলেটটি এর মধ্য দিয়ে ভেদ করে যেতে পারবে না। এবং তিনি একেবারে রিল্যাক্স মোডে বিশেষ অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে দেখা করতেও পারবেন।এই চার্জশিটের ফলে সালমানেরও প্রাণের ঝুঁকি কয়েক গুণ বেড়ে গিয়েছে।বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দা ও জানালায় বুলেটপ্রুফ বসানোর কাজের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, নির্মাণকর্মীরা বাড়ির বাইরে বারান্দার উপর বুলেটপ্রুফ কাচ বসানোর কাজ করছেন। এর আগে গত ২০২৪ সালের এপ্রিলে এই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। তারপর থেকেই সালমানের নিরাপত্তা বাড়ানো হয়।
কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে সালমানের বাবা সেলিম খান বলেছিলেন, ২০২৪ সালের এপ্রিলে তাঁদের বাড়িতে গুলি চালানোর ঘটনা এবং হুমকির পরে, মুম্বই পুলিশ সতর্কতা হিসাবে অভিনেতাকে ব্যালকনি এবং রাস্তার দিকের জানালায় যেতে নিষেধ করেছিলেন। পরিবারের সদস্যদের জন্যও ছিল এই নিয়ম।


0 মন্তব্যসমূহ