v এ কি হাল আমির খানের !!!

Ticker

6/recent/ticker-posts

Ad Code

এ কি হাল আমির খানের !!!

বলিউডে শারীরিক পরিবর্তনের জন্য অভিনেতা আমির খানের সুনাম রয়েছে। বিভিন্ন চরিত্রে নিজেকে অনেকাংশে বদলে ফেলে তবেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।

গায়ে বস্তা জড়িয়ে ‘গুহামানব’ সেজে রাস্তায় ঘুরে বেড়ানো আদতে আমিরের প্রচারের কৌশল। সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় গুহামানব চলাফেরা করতে দেখেই প্রত্যক্ষদর্শীদের কৌতূহল শুরু।এবার জানা গেল, সেই প্রচারকৌশল আদতে আমির খানেরই মস্তিষ্কপ্রসূত। কিন্তু কেন এহেন কৌশল? 

আমির এক জনপ্রিয় কোমল পানীয়র বিজ্ঞাপনচিত্র করছেন। এ জন্যই গুহামানবের বেশ নিয়েছেন মেকআপেও কোনো রকম কসরত বাকি রাখেননি ‘মিস্টার পারফেকশনিস্ট’। পুরোনো ছেঁড়া বস্তা গায়ে জড়িয়ে মোটা ভ্রু এঁকে, উষ্কখুষ্ক চুলে একেবারে যথার্থ গুহামানব লুক এনেছেন।


এদিকে দিনকয়েক আগেই ভক্তদের নতুন সিনেমার খবর জানিয়েছেন অভিনেতা। অনেক দিন ধরেই বড় পর্দায় দেখা নেই তাঁর।

‘লাল সিং চাড্ডা’র পর আর কোনো সিনেমা মুক্তি পায়নি। আমির জানিয়েছেন, তাঁর নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’ মুক্তি পাবে চলতি বছরের বড়দিনে। এটি তাঁর ‘তারে জমিন পার’-এর সিকুয়েল সিনেমা। এ ছাড়া আমির প্রযোজনাতে মন দিয়েছেন। তাঁর প্রযোজিত সিনেমায় দেখা যাবে সানি দেওলকে। ছবিটি চলতি বছরের আগস্ট মাসে মুক্তি পাবে।

#amirkhan 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ