v দেশবিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার দায়ে প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন গ্রেফতার !!!

Ticker

6/recent/ticker-posts

Ad Code

দেশবিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার দায়ে প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন গ্রেফতার !!!

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে আটক করা হয়েছে শাওনকে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে। 

ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। 
এদিকে মেহের আফরোজ শাওনের জামালপুরে অবস্থিত গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে।আজ সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।  
আর শাওনের এসব পোস্টকে ঘিরে নরুন্দি এলাকার বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিক্ষোভ করে এবং তার বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ