v কাউয়া কাউয়া স্লোগান দিয়ে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ !!!

Ticker

6/recent/ticker-posts

Ad Code

কাউয়া কাউয়া স্লোগান দিয়ে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ !!!

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ির একটি ঘরে আগুন জ্বলছে। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।ভাঙচুর চলার সময় ওবায়দুল কাদের কিংবা তাঁর ভাইদের পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা একটার দিকে কয়েকশ বিক্ষুব্ধ ছাত্র-জনতা লাঠিসোঁটা নিয়ে ওবায়দুল কাদেরের কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের বাড়িতে হামলা চালান। হামলাকারীরা এ সময় ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জার দ্বিতল পাকা ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালান।

এর আগে গত ৫ আগস্ট একই বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ওই ঘটনার পর কিছুদিন আগে আবদুল কাদের মির্জা তাঁর স্বজনদের মাধ্যমে বাড়িতে সংস্কারকাজ করিয়েছিলেন। সংস্কারকাজের পর আজ দ্বিতীয় দফায় ভাঙচুর চালানো হলো। ‌

তবে হামলা ও ভাঙচুরের সময় আবদুল কাদের মির্জা কিংবা তাঁর পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিলেন না।হামলার সময় উপস্থিত লোকজন জানান, গ্রামের বাড়িতে ওবায়দুল কাদের ও তাঁর ভাই আবদুল কাদের মির্জার বাড়ির (মূল বাড়ি) পাশে পৃথক স্থানে আরেক ভাই শাহাদাত হোসেনের পাকা একতলা বাসভবন রয়েছে। বেলা একটা থেকে ওই দুই বাড়িতে ভাঙচুর শুরু হয়ে বেলা আড়াইটা পর্যন্ত চলে। 

এ সময় হামলাকারীদের অনেকে লেপ, তোশকসহ বাড়ির ব্যবহার্য জিনিসপত্র নিয়ে যান। এরপর হামলাকারীরা একটি বাড়ি থেকে আসবাব বের করে একটি পুরোনো গাড়ির ওপর রেখে তাতে আগুন দেন। পাশাপাশি আগুন দেওয়া হয় ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের বাসভবনের সামনের একটি টিনের ঘরেও।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ