v পাক সেনাবাহিনীকে ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অনুমতি প্রদান !!!

Ticker

6/recent/ticker-posts

Ad Code

পাক সেনাবাহিনীকে ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অনুমতি প্রদান !!!

পাকিস্তান সেনাবাহিনীকে ভারতের আগ্রাসনের জবাব দেওয়ার অনুমতি দিয়েছে দেশটির সরকার। ভারতের হামলায় পাকিস্তানে বহু প্রাণহানির পর বুধবার জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) এক জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সেই বৈঠকে সেনাবাহিনীকে পাল্টা পদক্ষেপ গ্রহণের অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি, ভারতের হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনীর ভূমিকার প্রশংসাও করা হয়। এই তথ্য জানিয়েছে অনলাইন জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাতে ভারত একযোগে পাঞ্জাব ও আজাদ জম্মু-কাশ্মীরে স্থল, নৌ ও আকাশপথে হামলা চালায়। এই অভিযানে মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দাবি করেন, হামলায় অন্তত ৭০ জন পাকিস্তানি নিহত হয়েছেন। তবে পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শরীফ আহমেদ চৌধুরীর দাবি, নিহতের সংখ্যা ২৬। পাকিস্তান অভিযোগ করেছে, ভারত ইচ্ছাকৃতভাবে মসজিদ, বসতবাড়ি ও অন্যান্য বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে, যার ফলে নারী ও শিশুসহ বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলছে পাকিস্তান।

পাকিস্তান আরও জানিয়েছে, এই আঞ্চলিক উত্তেজনার জন্য দায়ী একমাত্র ভারত। NSC-এর বৈঠকে জানানো হয়, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার্থে জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এবং সেই অধিকার প্রয়োগে সেনাবাহিনীকে অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে ভারতকে জবাবদিহিতার আওতায় আনতে আহ্বান জানানো হয়। NSC জোর দিয়ে বলেছে, পাকিস্তান শান্তি ও মর্যাদার পক্ষে অঙ্গীকারবদ্ধ, তবে দেশের জনগণ ও ভূখণ্ডের সার্বভৌমত্বে কোনো ধরনের আঘাত সহ্য করা হবে না।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ