বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ভারত তাদের আকাশসীমা লঙ্ঘন করায় তারা ভারতের ২৫টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এই ঘটনা ঘটে এমন এক সময়ে, যখন এর আগের দিনই পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতীয় বিমান হামলা চালানো হয়, যার ফলে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে আরও বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, “ভারত করাচি ও লাহোরসহ দেশের বিভিন্ন স্থানে ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি হারোপ ড্রোন পাঠিয়েছে। এসব ড্রোনের ধ্বংসাবশেষ আমরা ইতোমধ্যে সংগ্রহ করেছি।” তিনি আরও অভিযোগ করেন, ভারত এখনও পাকিস্তানের আকাশসীমায় ড্রোন পাঠানো অব্যাহত রেখেছে। তার ভাষায়, “ভারত যে নগ্ন আগ্রাসন চালাচ্ছে, এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে।”
এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, যা দক্ষিণ এশিয়ায় একটি বড় ধরনের নিরাপত্তা সঙ্কট সৃষ্টি করতে পারে।


0 মন্তব্যসমূহ