v ইসরায়েলি হামলায় নিহত হলেন ইরানের রেভল্যুশনারি গার্ড প্রধান জেনারেল হোসেইন সালামি

Ticker

6/recent/ticker-posts

Ad Code

ইসরায়েলি হামলায় নিহত হলেন ইরানের রেভল্যুশনারি গার্ড প্রধান জেনারেল হোসেইন সালামি

 ইসরায়েলি হামলায় নিহত হলেন ইরানের রেভল্যুশনারি গার্ড প্রধান জেনারেল হোসেইন সালামি


ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার-ইন-চিফ জেনারেল হোসেইন সালামি।

শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সংবাদ সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা জানায়, তেহরানে আইআরজিসি সদর দপ্তরে হামলার সময় সালামি সেখানে অবস্থান করছিলেন।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের একাধিক রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার রাতভর চলা ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন। একইসঙ্গে রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরেও হামলা চালিয়েছে ইসরায়েল।

২০১৯ সাল থেকে আইআরজিসির নেতৃত্বে থাকা জেনারেল সালামি ছিলেন ইরানের পরমাণু ও সামরিক কৌশল নির্ধারণে অন্যতম প্রভাবশালী ব্যক্তি। তার নেতৃত্বেই ইরান ইরাক, সিরিয়া ও লেবাননে একাধিক সামরিক কার্যক্রম পরিচালনা করে আঞ্চলিক প্রভাব বিস্তার করেছে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ