v আহমেদাবাদে বিমান দুর্ঘটনা: বহু মৃত্যুর আশঙ্কা, ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি

Ticker

6/recent/ticker-posts

Ad Code

আহমেদাবাদে বিমান দুর্ঘটনা: বহু মৃত্যুর আশঙ্কা, ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি

আহমেদাবাদে বিমান দুর্ঘটনা: বহু মৃত্যুর আশঙ্কা, ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ বিমানবন্দরের কাছাকাছি একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পর বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে থাকা অধিকাংশ যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

বিমান সংস্থা সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানে ২৩০ জন যাত্রী ছাড়াও ১০ জন কেবিন ক্রু এবং দুইজন পাইলট ছিলেন। বিমানটি আহমেদাবাদের একটি আবাসিক মেডিকেল হোস্টেলের ওপর ভেঙে পড়ে, যেখানে অনেক ছাত্র অবস্থান করছিলেন।

দুর্ঘটনায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিরও বিমানে থাকার কথা জানা গেছে। তবে তিনি এই দুর্ঘটনায় বেঁচে আছেন, না মারা গেছেন—তা এখনো নিশ্চিত নয়।

বিমান সংস্থার তথ্য অনুযায়ী, বিজয় রুপানি বিজনেস ক্লাসের জন্য চেক-ইন করেছিলেন এবং দুপুর ১২টা ১০ মিনিটে জোন ওয়ান থেকে বোর্ডিং করার কথা ছিল। তার নির্ধারিত আসন ছিল ২ডি। বিজয়ের ঘনিষ্ঠ সহযোগী প্রশান্ত ভালা জানিয়েছেন, তিনি নিজে বিজয় রুপানিকে বিমানবন্দরে পৌঁছে দিয়েছেন এবং লন্ডনগামী ওই বিমানে ওঠার জন্য যাত্রী পরিবহন বাসেও বিজয় ওঠেন। তবে শেষ পর্যন্ত তিনি বিমানে উঠেছিলেন কি না, সে বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

এ দুর্ঘটনায় এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মৃত্যুসংখ্যা প্রকাশ করা হয়নি, তবে উদ্ধার কাজ চলছে এবং বিস্তারিত তথ্য জানার জন্য অপেক্ষা করা হচ্ছে।

image : reuters 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ