v শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করে দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখা।

Ticker

6/recent/ticker-posts

Ad Code

শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করে দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখা।

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করে দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখা। এনআইডি লক হওয়ায় তারা আর কোনো সেবা নিতে পারবেন না, কারণ তাদের পরিচয় যাচাই করা সম্ভব হবে না।

এনআইডি শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় দুই মাস আগে কর্তৃপক্ষের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভিভিআইপিদের ক্ষেত্রে অনেক সময় তাদের অনুরোধেই এনআইডি লক করে রাখা হয়, যাতে কেউ অপব্যবহার না করতে পারে। প্রয়োজন হলে পুনরায় আনলক করা যায়।

তিনি আরও বলেন, এনআইডি লক থাকলেও ভোট দেওয়া বা প্রার্থী হওয়ায় কোনো বাধা নেই।

ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের মৌখিক নির্দেশে ১০ জনের এনআইডি লক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন—শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ, রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।

ইসির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, এনআইডি লক করা হলে সেটি আর ব্যবহারযোগ্য থাকে না। কেউ মিথ্যা তথ্য দিয়ে ভোটার হলে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার এনআইডি লক করে রাখা হয়। ভিভিআইপিদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

বর্তমানে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলনের জন্য এনআইডি ভেরিফিকেশন প্রয়োজন হয়, যা এখন আর সম্ভব নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ