প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে দুবাইয়ে পৌঁছেছেন
দুবাই, ১২ ফেব্রুয়ারি: সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমদ বেলহুল আল ফালাসি বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দুবাইয়ে স্বাগত জানান, যেখানে তিনি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে (WGS) অংশ নিতে এসেছেন।
ড. আহমদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে সামিটে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং গত এক দশক ধরে দুবাইয়ে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্মেলন সম্পর্কে সংক্ষেপে অবহিত করেন।
তারা ক্রীড়া ও সংস্কৃতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি খাসেইফ আলহামুদি।
#ChiefAdvisor

0 মন্তব্যসমূহ