v পাকিস্তানের কার্গো জাহাজ চট্টগ্রাম বন্দরে আতঙ্কে ভারত !!

Ticker

6/recent/ticker-posts

Ad Code

পাকিস্তানের কার্গো জাহাজ চট্টগ্রাম বন্দরে আতঙ্কে ভারত !!



পাকিস্তান থেকে জাহাজ যোগাযোগ চালু হয়েছে। নতুন এই পরিবহন সেবার মাধ্যমে প্রথমবার করাচি থেকে সরাসরি কনটেইনারে পণ্য এনে চট্টগ্রাম বন্দরে খালাস করা হয়েছে। এর আগে পাকিস্তান থেকে পণ্য পরিবহনে তৃতীয় দেশের ওপর নির্ভর করতে হতো। প্রথমবার এ সেবায় ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’ নামের জাহাজে করে পাকিস্তান থেকে পণ্য আনা হয়।

চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে ৩৭০ একক কনটেইনার নামানো হয় বন্দরে। এর মধ্যে ২৯৭ একক কনটেইনার এসেছে করাচি বন্দর থেকে, আর বাকি ৭৩ একক কনটেইনার এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে।  

পাকিস্তান থেকে কী কী এলো

শিপিং ও কাস্টমস সূত্রে জানা গেছে, পাকিস্তান থেকে আমদানি হওয়া কনটেইনারে রয়েছে শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য। এসব পণ্যের ওজন ছয় হাজার ৩৩৭ টন। পাকিস্তানের ১৮টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য সরবরাহ করেছে। তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি আনা হয়েছে টেক্সটাইলসহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ, যা রয়েছে ১১৫ কনটেইনারে। দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য হলো খনিজ পদার্থ ডলোমাইট, যা এসেছে ৪৬ কনটেইনারে। এছাড়া ৩৫ কনটেইনারে চুনাপাথর এবং ছয় কনটেইনারে ম্যাগনেশিয়াম কার্বোনেট আমদানি করা হয়েছে।

এ ছাড়া কাচশিল্পের কাঁচামাল ভাঙা কাচ আনা হয়েছে ১০ কনটেইনারে। শতভাগ রপ্তানিমুখী পোশাকশিল্পের কাঁচামাল কাপড়, রং ইত্যাদি রয়েছে ২৮ কনটেইনারে। একটি কনটেইনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ। এসব পণ্য আমদানি করেছে আকিজ গ্লাস কারখানা, নাসির ফ্লোট গ্লাস, প্যাসিফিক জিনস, এক্স সিরামিকস, স্কয়ার ফার্মাসিউটিক্যালসসহ বিভিন্ন প্রতিষ্ঠান।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ