v চলে গেলেন অভিনেত্রী অঞ্জনা !!!

Ticker

6/recent/ticker-posts

Ad Code

চলে গেলেন অভিনেত্রী অঞ্জনা !!!

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান আর নেই। শুক্রবার দিবাগত রাতে (৪ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে নিশাত মণি...

অঞ্জনা রহমান টানা দশদিন ধরে অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি ছিলেন।

কিন্তু তার আশানুরূপ কোনো উন্নতি হয়নি। বরং অবস্থার অবনতি হয়।  তাই বুধবার (১ জানুয়ারি) রাতে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়েছিল।

জানা গেছে, ১৫ দিন ধরে অঞ্জনা অসুস্থ ছিলেন।

শুরুতে তার জ্বর ছিল। সারা শরীর কেঁপে জ্বর আসত। একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায়, তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, নায়িকা অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি।

‘দস্যু বনহুর’ দিয়ে শুরু। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ