v খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ !!!

Ticker

6/recent/ticker-posts

Ad Code

খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ !!!

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী বেগম সারাহনাজ কামালিকা রহমান।


সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাত সাড়ে আটটার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে যান। সেখানে তাঁকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর

মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবরের বরাত দিয়ে বিএনপির মিডিয়া  সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। শায়রুল জানান, রাত সাড়ে ৮টায় সেনাপ্রধান ম্যাডামের বাসভবনে প্রবেশ করলে মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর তাকে স্বাগত জানান। সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সে দোয়া করেছেন সেনাপ্রধান।

চিকিৎসার জন্য আগামী সপ্তাহে খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা রয়েছে। 

আওয়ামী লীগে আমলে দুই বছরের বেশি সময় কারাভোগ করেছিলেন বিএনপি চেয়ারপারসন। ২০২০ সালের ২৫শে মার্চ আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। 

অসুস্থ খালেদা জিয়াকে বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আওয়ামী লীগ সরকার তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন খালেদা জিয়াকে শর্তহীন মুক্তি দেয়া হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া বিভিন্ন জটিল রোগে ভুগছেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ