v বাংলাদেশীরা যাতে একদিনে ভিসা পেতে পারে সে ব্যাপারে কাজ করছে চীন !!!

Ticker

6/recent/ticker-posts

Ad Code

বাংলাদেশীরা যাতে একদিনে ভিসা পেতে পারে সে ব্যাপারে কাজ করছে চীন !!!

বাংলাদেশের নাগরিকরা উন্নত চিকিৎসার জন্য চীন যেতে চাইলে জরুরি রোগীরা যেন একদিনের মধ্যেই ভিসা পেতে পারেন, সে বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।


 মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চীনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে রাষ্ট্রদূত এ তথ্য জানান।ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, কুনমিংয়ের তিনটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বিশেষভাবে বরাদ্দ করা হয়েছে। জরুরি ভিত্তিতে সেখানে চিকিৎসা নিতে চাইলে বাংলাদেশিরা যেন সরাসরি দূতাবাসে আসতে পারেন এবং আমরা যেন ওইদিনই ভিসা দিতে পারি, সে রকম ব্যবস্থা করতে চাই। 

এ সময় পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের মধ্যে একটি রাজনৈতিক বার্তা আছে জানিয়ে তিনি বলেন, এই সফর ছিল খুবই কার্যকর। পারস্পরিক সুবিধাজনক সহযোগিতা অব্যাহত থাকবে।

রাষ্ট্রদূত ওয়েন আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চীন সম্মান করে। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন নাক গলাতে পছন্দ করে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ