v ভারতের উত্তর-পূর্বাঞ্চলে শেখ হাসিনার আশ্রয় ইস্যুতে বিরোধিতা, ফেরত পাঠানোর দাবি জোরালো !!!

Ticker

6/recent/ticker-posts

Ad Code

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে শেখ হাসিনার আশ্রয় ইস্যুতে বিরোধিতা, ফেরত পাঠানোর দাবি জোরালো !!!

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের (সেভেন সিস্টার্স) জনমতের একটি বড় অংশ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিপক্ষে। সাম্প্রতিক একটি অনলাইন জরিপে উঠে এসেছে যে, এই অঞ্চলের অধিকাংশ মানুষ মনে করেন ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে নিজ দেশে ফেরত পাঠানো উচিত। তবে ভারত সরকারের বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।

ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এনই পরিচালিত "মুড অফ দ্য নর্থ-ইস্ট" শীর্ষক জরিপে দেখা গেছে, আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলের অংশগ্রহণকারীদের মধ্যে ৫৫ শতাংশ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে, মাত্র ২৩ শতাংশ মনে করেন, ভারত সরকারের তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত সঠিক। এছাড়া, ১৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, তাকে বাংলাদেশে না পাঠিয়ে অন্য কোনো দেশে যাওয়ার সুযোগ দেওয়া উচিত।

অন্যদিকে, গোটা ভারতজুড়ে পরিচালিত এক অনলাইন জরিপে ভিন্ন চিত্র উঠে এসেছে। সেখানে ৩৭ শতাংশ মানুষ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তবে ২১ শতাংশ তার প্রত্যাবর্তনের পক্ষে এবং ২৯ শতাংশ অন্য কোনো দেশে পাঠানোর পক্ষে অবস্থান নিয়েছেন।

কূটনৈতিক টানাপোড়েন ও ভারতের দোটানা

শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের আশ্রয়ে থাকলেও, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে ফেরত পাঠানোর জন্য একাধিকবার কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে তার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বিশ্লেষকদের মতে, ভারত সরকার একদিকে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায়, অন্যদিকে নিজের ভূরাজনৈতিক স্বার্থও রক্ষা করতে চাইছে। 

তবে ভারতীয় জনগণের বিরোধিতার মুখে মোদি প্রশাসন শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর পরিকল্পনা করছে কিনা, তা এখনো স্পষ্ট নয়। ভারতের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক লাভ-ক্ষতির হিসাবই নির্ধারণ করবে শেখ হাসিনার ভবিষ্যৎ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ