v গ্রামের বাড়িতে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামীলীগ নেত্রী দোলনার

Ticker

6/recent/ticker-posts

Ad Code

গ্রামের বাড়িতে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামীলীগ নেত্রী দোলনার

ঢাকা থেকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রামের বাড়িতে গিয়েও গ্রেপ্তার এড়াতে পারেননি আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তার (২৭)। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ফুলবাড়ী থানা পুলিশ তাকে নিজ গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

দোলনা আক্তার সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য। তিনি ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের কন্যা।

পুলিশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি ঢাকাসহ সারাদেশে ‘ডেভিল হান্ট’ অভিযান শুরু হওয়ায় গ্রেপ্তার এড়াতে তিনি গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলে যান। তবে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দোলনা আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ