v ভারতীয়দের ভিসার আবেদন বাতিল করছে আরব আমিরাত

Ticker

6/recent/ticker-posts

Ad Code

ভারতীয়দের ভিসার আবেদন বাতিল করছে আরব আমিরাত

ভারতীয় পর্যটকদের জন্য দুবাই ভ্রমণের ভিসা পেতে বাধার মুখে পড়তে হচ্ছে। নতুন কঠোর নিয়মের কারণে প্রতিদিন প্রায় ৫-৬ শতাংশ ভিসা আবেদন বাতিল হচ্ছে বলে জানা গেছে। আগে যেখানে প্রায় ৯৯ শতাংশ ভিসা আবেদন মঞ্জুর হতো, এখন সঠিক নথিপত্র থাকার পরও ব্যাপক হারে আবেদন প্রত্যাখ্যাত হচ্ছে বলে উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সম্প্রতি পর্যটক ভিসার ক্ষেত্রে নতুন এবং কঠোর নিয়ম চালু করেছে। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের নিশ্চিত হোটেল বুকিং ও ফিরতি টিকিট জমা দিতে হবে। যারা আত্মীয়স্বজনের সঙ্গে থাকবেন, তাদের ক্ষেত্রে আমন্ত্রণকারী আত্মীয়ের বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র দাখিল করাও বাধ্যতামূলক।

জানা গেছে, আগে যেখানে প্রতিদিন ১-২ শতাংশ ভিসা আবেদন প্রত্যাখ্যান হতো, এখন প্রতিদিন প্রায় ৫-৬ শতাংশ আবেদন বাতিল হচ্ছে। পাসিও ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের পরিচালক নিকিল কুমার এ বিষয়ে বলেছেন, নিশ্চিত ফ্লাইট টিকিট ও হোটেল বুকিং সংযুক্ত করার পরও ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে।

তিনি আরও জানান, যেসব ক্ষেত্রে পর্যটকরা আত্মীয়দের সঙ্গে থাকবেন, সেখানেও আমন্ত্রণকারীর ভাড়ার চুক্তি, আমিরাত আইডি, রেসিডেন্স ভিসার কপি এবং যোগাযোগের বিস্তারিত তথ্য সঠিকভাবে জমা দেওয়ার পরও ভিসা বাতিল হচ্ছে।

এমন সময়ে পুনে ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নিলেশ ভানসালি পর্যটকদের ভুয়া টিকিট বা হোটেল বুকিং জমা না দেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, দুবাইয়ের নিয়ম অত্যন্ত কঠোর। একটি প্রত্যাখ্যান ভবিষ্যতে আজীবনের জন্য ভ্রমণ জটিলতা তৈরি করতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ